রবিবার, ২৮ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা: বাড়িতে অবস্থানকালে পারিবারিক নির্যাতন বৃদ্ধি
করোনা: বাড়িতে অবস্থানকালে পারিবারিক নির্যাতন বৃদ্ধি
বিবিসি২৪নিউজ,শিবলী নোমান,জাপান প্রতিনিধি: :করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বাড়িতে অবস্থানের অনুরোধ জানানো কয়েক সপ্তাহ সময়ের মধ্যে পারিবারিক সহিংসতা নিয়ে পরামর্শ চাওয়া লোকজনের সংখ্যা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন জাপানের মন্ত্রী পরিষদ দপ্তর।
গত এপ্রিল এবং মে উভয় মাসে সারাদেশের পারিবারিক সহিংসতা বিষয়ক পরামর্শ ও সহায়তা কেন্দ্রগুলো পারিবারিক সহিংসতা বিষয়ে পরামর্শ চেয়ে ১৩ হাজার ৪শর বেশী অনুরোধ পায় বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বছর ওয়ারী ভিত্তিতে এ সংখ্যা, এপ্রিল মাসে প্রায় ৩০ শতাংশ এবং মে মাসে প্রায় ২০ শতাংশ বেশী।
সাম্প্রতিক বছরগুলোতে, পারিবারিক সহিংসতা বিষয়ক পরামর্শের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। কর্মকর্তারা, দেশে জরুরি অবস্থা চলাকালে এপ্রিল ও মে মাসে এ সংখ্যা আরও বেশী উর্ধ্বমুখি ছিল বলে জানান।
মন্ত্রী পরিষদ দপ্তর, চলতি মাসের মাঝামাঝি নাগাদ পর্যন্ত দুই মাস সময়ে মন্ত্রনালয়ের নতুন স্থাপিত একটি পারিবারিক সহিংসতা পরামর্শ কেন্দ্র ৮ হাজার ২শরও বেশী পরামর্শের অনুরোধ পেয়েছে বলে উল্লেখ করে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 