শিরোনাম:
●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

BBC24 News
বুধবার, ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাতার ইস্যুতে হেরে গেল সৌদি জোট
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাতার ইস্যুতে হেরে গেল সৌদি জোট
১২৫৪ বার পঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাতার ইস্যুতে হেরে গেল সৌদি জোট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আকাশ পথ অবরোধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজে-তে হেরে গেছে সৌদি জোট। এ সংক্রান্ত মামলায় আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত। আইসিজে প্রেসিডেন্ট আবদুলওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও’র এক সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আপিল করেছিল অবরোধকারী চার দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন।

২০১৮ সালে অবরোধকারী দেশগুলোর বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আইসিএও। তবে অবরোধকারী দেশগুলোর দাবি,এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিএও যথাযথ কর্তৃপক্ষ নয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় সৌদি জোট। কিন্তু সেখানেও তারা হেরে গেছে।

মঙ্গলবারের রায়ে আদালত বলেছে,এই ঘটনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা সিদ্ধান্ত দিতে পারে। সৌদি জোটের দাবি ছিল,আদালত যেন আইসিএও’র এ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার।

দোহা বলছে,আদালতের এ রায় আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য অবরোধ আরোপকারী দেশগুলোকে বিচারের মুখোমুখি করবে।

২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব,বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে।

কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অন্যায় অবরোধের পর ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশটিকে নিজের আকাশ ব্যবহারের সুযোগ দেয় এবং নানাভাবে সহযোগিতা করে। কাতার সরকার তাদের বিপদে সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের