বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে মার্কিন একাধিপত্যবাদ ভেঙে দিন: পুতিনের প্রতি-রুহানি
বিশ্বে মার্কিন একাধিপত্যবাদ ভেঙে দিন: পুতিনের প্রতি-রুহানি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, বিশ্বে মার্কিন একাধিপত্যবাদের অবসান ঘটানোর জরূরী। পাশাপাশি তিনি ঐতিহাসিক পরমাণু সমঝোতা রক্ষা করার ওপর জোর দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ফোনালাপে হাসান রুহানি এসব কথা বলেন। ফোনালাপে দু নেতা আন্তর্জাতিক ঘটনাবলী ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন।
ফোনালাপে দু নেতা ইরানের পরমাণু সমঝোতা রক্ষা এবং এর পরিপূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কিন একাধিপত্যের অবসানের প্রয়োজনীয়তাও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আমেরিকা সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। আগামী অক্টোবর মাসে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য চেষ্টা চালাচ্ছে।
ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, রাশিয়া আন্তর্জাতিক এ চুক্তির প্রতি গত পাঁচ বছর অব্যাহত সমর্থন দিয়ে এসেছে এবং তা বাস্তবায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে এ অবস্থান অব্যাহত থাকবে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 