শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় পাকিস্তান
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় পাকিস্তান
১৮৬৯ বার পঠিত
বুধবার, ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: ঢাকার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বার্তা নিয়ে ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে পারস্পরিক শ্রদ্ধা-বিশ্বাসের ভিত্তিতে ঢাকার সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীর করার বার্তা দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ইমরান খান।

বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়।

ইহসানুল করিম জানান, কুশল বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা মোকাবিলা এবং এর চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন।

তিনি আরও জানান, এরপর ইমরান খান শেখ হাসিনার কাছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি চলমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

এদিকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার কথা বলেন ইমরান খান।

ইমরান খান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের গুরুত্বকে জোর দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য তার আন্তরিক আমন্ত্রণের পুনরাবৃত্তি করেন ইমরান খান।

সার্কের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের প্রেক্ষাপটে ইমরান খান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা, টেকসই শান্তি এবং সমৃদ্ধির জন্যও বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক গুরুত্বপূর্ণ। এ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর জোর দেন তিনি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না