বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরান-রাশিয়া দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি
ইরান-রাশিয়া দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : দুই দশক আগে তেহরান ও মস্কোর মধ্যে সই হওয়া প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদী চুক্তির কথা স্বরন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি করার পরিকল্পনা করছে। এ ব্যাপারে দুদেশ সমঝোতায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল (বুধবার) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে জারিফ সাংবাদিকদের জানান, মঙ্গলবার মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। মস্কো সফরের সময় জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘন্টা ধরে ফোনে আলোচনা করেন। করোনাভাইরাসের মহামারির কারণে পুতিনের সঙ্গে জাওয়াদ জারিফের সরাসরি বৈঠক হয় নি।
রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধরে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।
দুই দশক আগে তেহরান ও মস্কোর মধ্যে সই হওয়া প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদী চুক্তির কথা উল্লেখ করে জাওয়াদ জারিফ জানান, “এরইমধ্যে ওই চুক্তি দুই দফায় পাঁচ বছর করে দুই দফা বাড়ানো হয়েছে এবং আগামী আট মাসের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি কোনো পক্ষ আপত্তি না করে তাহলে ওই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বেড়ে যাবে তবে আমরা দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। সেই চুক্তি অনুমোদনের জন্য ইরানের জাতীয় সংসদে পাঠানো হবে।”
মঙ্গলবার জাওয়াদ জারিফ রাশিয়া সফর করেন এবং এ সফরে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন।




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা 