শনিবার, ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে: জাতিসংঘ
যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক রুটে চলাচলকারী প্রতিটি বেসামরিক যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। সিরিয়ার আকাশসীমায় ইরানের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন জঙ্গিবিমানের মাধ্যমে বিপজ্জনকভাবে বাধা দেয়ার পর জাতিসংঘের পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো।
গতকাল (শুক্রবার) ইরানি বিমানকে মার্কিন জঙ্গিবিমানের বাধা দেয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ নিয়মিত ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক নীতি অনুসরণ করেই বেসামরিক যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। তিনি বলেন, বেসামরিক বিমানের নিরাপত্তা রক্ষা করা আন্তর্জাতিক সাধারণ নিয়ম।
তেহরান থেকে মহান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়ন করে সিরিয়া হয়ে লেবাননের রাজধানী বৈরুতে যাওয়ার পথে মার্কিন বিমানের বাধার মুখে
পড়ে। সিরিয়ার আল-তানফ অঞ্চলে মার্কিন বিমান ইরানি যাত্রীবাহী বিমানকে হয়রানি করে। এ ব্যাপারে সেন্ট কম দাবি করেছে, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের একটি এফ-১৫ বিমান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিজুয়াল ইনস্পেকশন চালিয়েছে। তবে এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান।




ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া 