শনিবার, ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় নিপীড়নের কথা বলায়, রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে
মালয়েশিয়ায় নিপীড়নের কথা বলায়, রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে
বিবিসি২৪নিউজ,মালয়েশিয়া প্রতিনিধি : আলজাজিরায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে কথা বলার অপরাধে গ্রেফতার বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের এই রিমান্ডের কথা জানিয়ে বলেন, শনিবার থেকে তাকে তদন্তে সহায়তা করার জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা তদন্তের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
উল্লেখ্য, গেল শুক্রবার বিকালে রাজধানীর একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে মো. রায়হান কবিরকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়াজুড়ে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 