মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা পৃথিবীতে সব সময় আসবে না : ডব্লিউএইচও
করোনা পৃথিবীতে সব সময় আসবে না : ডব্লিউএইচও
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১ কোটি ৬৬ লাখ, এরই মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে এ মরণব্যাধি। গত কয়েক মাসে নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। দেখতে দেখতে এটি ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি দেশে। তবে ক্রমে ভয়াবহ হয়ে উঠলেও এ ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না। মঙ্গলবার আশাবাদী হয়ে ওঠার মতো এ খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে।
সংক্রমণের বিষয়ে তিনি বলেন, এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।
এসময় পৃথিবীর উত্তরাঞ্চলীয় দেশগুলোতে সংক্রমণ কমায় আত্মতুষ্টিতে ভোগার বিষয়ে সবাইকে সতর্ক এবং গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 