শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১৮৩১ বার পঠিত
সোমবার, ৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ভ্যাকসিনের ব্যাপারে দৃঢ় আশা থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সহজ ও জাদুকরী কোনও সমাধান হয়তো মিলবে না এবং স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে। সোমবার জেনেভায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিইয়েসুস।

রয়টার্সের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজারের বেশি। কিছু দেশ করোনার ভয়াবহ পরিস্থিতি কেটে উঠছে বলে মনে হলেও বর্তমানে সেসব দেশে এই ভাইরাসের পুনরুত্থান দেখা গেছে।

সংবাদ সম্মেলনে টেড্রোস আধানম গেব্রিইয়েসুস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশে মাস্ক পরা, সামাজিক দূরত্ব পালন, হাত ধোয়া এবং পরীক্ষার মতো স্বাস্থ্য ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির প্রধান কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, জনগণ এবং সরকারগুলোর কাছে আমাদের বার্তা পরিষ্কার: সবাই এসব পালন করুন। তিনি বলেন, বিশ্বজুড়ে মাস্ক পরিধানকে সংহতির প্রতীক করে তোলা উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, বেশ কয়েকটি ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। আমরা বেশ কয়েকটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার আশা করছি; যা মানুষকে সংক্রমণ থেকে রক্ষায় সহায়তা করতে পারে। যাহোক এ মুহূর্তে কোনও সহজ ও জাদুকরী সমাধান নেই এবং কখনও নাও মিলতে পারে।

রায়ান বলেন, ভারত, ব্রাজিলসহ যেসব দেশে করোনার তীব্র সংক্রমণের হার রয়েছে, তাদের বড় ধরনের লড়াইয়ের প্রয়োজন। এখান থেকে বেরিয়ে আসার পথ অনেক দীর্ঘ এবং এজন্য টেকসই প্রতিশ্রুতি দরকার।

ভাইরাসটি উৎপত্তিস্থল চীনে একটি অগ্রগামী তদন্ত দল পাঠানো হয়েছে এবং তারা এখনে ফেরেননি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। টেড্রোস আধানম বলেন, বিশ শতকের সবচেয়ে বড় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হলো করোনাভাইরাস। এ ভাইরাস মোকাবিলায় একটি ভ্যাকসিনের জন্য আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে, তা ঐতিহাসিক।

তিনি বলেন, অনেক ভ্যাকসিন পরীক্ষাধীন। বেশ কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে পৌঁছেছে এবং আশা সেখানেই। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা ভ্যাকসিন পাবো। তবে যে গতিতে ভ্যাকসিন পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প