মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উ. কোরিয়া পরমাণু বোমা বানিয়েছে- জাতিসংঘ
উ. কোরিয়া পরমাণু বোমা বানিয়েছে- জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,জাতিসংঘ থেকে : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপিত এক গোপন প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানোর উপযোগী ছোট আকারের পরমাণু বোমা তৈরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল প্রতিবেদনটি তৈরি করেছে। গতকাল (সোমবার) জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়াবিষয়ক নিষেধাজ্ঞা কমিটিতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
এতে বলা হয়, উত্তর কোরিয়া সর্বশেষ চালানো ছয়টি পারমাণবিক পরীক্ষার মধ্য দিয়ে একটি ছোট আকারের পারমাণবিক ডিভাইস তৈরি করতে সক্ষম হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর পিয়ংইয়ং আর পারমাণবিক পরীক্ষা চালায়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত প্রতিবেদনে আরও বলা হয়, ‘উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে এবং পরীক্ষামূলকভাবে লাইট ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন করেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে।’
তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশের যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 