লেবাননে জরুরি অবস্থা জারির ঘোষণা
বিবিসি২৪নিউজ,রাসেল আহমেদ,বৈরুত থেকে: লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত শতাধিক এবং ৪ হাজার জন আহত হওয়ার পর এবং দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বুধবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
মঙ্গলবার (৪ আগস্ট) মারাত্মক এ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।





বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 