শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মেজর সিনহার চারটি নয়, ছয়টি গুলির আঘাত -তাহলে অন্য দুটি গুলি কে ছুড়েছে?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মেজর সিনহার চারটি নয়, ছয়টি গুলির আঘাত -তাহলে অন্য দুটি গুলি কে ছুড়েছে?
১১৯৪ বার পঠিত
বুধবার, ৫ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেজর সিনহার চারটি নয়, ছয়টি গুলির আঘাত -তাহলে অন্য দুটি গুলি কে ছুড়েছে?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা:প্রশ্ন উঠছে, অন্য দুটি গুলি তাহলে কে ছুড়েছে? মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের শরীরে চারটি নয়, ছয়টি গুলির আঘাত ছিল। সুরতহাল প্রতিবেদনে বুকে, কাঁধে, হাতে, পিঠে ও কোমরে গুলির জখমের কথা উল্লেখ রয়েছে। যদিও তাঁর মৃত্যুর পর টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত এজাহারে চারটি গুলির কথা উল্লেখ করেন।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সিনহা মো. রাশেদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই মো. আমিনুল ইসলাম। কক্সবাজার সদর মডেল থানার এই এসআই নিয়ম অনুযায়ী যে অবস্থায় মৃতদেহটি পেয়েছেন, তার বিবরণ লিপিবদ্ধ করেছেন। ওই প্রতিবেদনে লেখা, ‌বাঁ পাশে কাঁধের নিচে গভীর রক্তাক্ত জখম একটি, বাহুতে একটি, বাঁ পাঁজরে একটি, বাঁ কোমরের ওপর একটি, পিঠের পেছনে একটি, কোমরের ভেতরে একটি—মোট ছয়টি গুলির রক্তাক্ত গভীর চিহ্ন পাওয়া গেছে। সুরহতহাল প্রতিবেদন তৈরির সময় উপস্থিত ছিলেন মর্গের কর্মী আহামদ কবির মনু।

আজ বুধবার মুঠোফোনে এক প্রশ্নের জবাবে এসআই আমিনুল ইসলাম বলেন, ৩১ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে তিনি মৃতদেহটির সুরতহাল করেন। যেখানে যে জখম পেয়েছেন, সেভাবেই লিখেছেন। তিনি ছয়টি গুলির আঘাত পেয়েছেন।

মৃত্যুর পর টেকনাফ থানায় পুলিশ মামলা করে। এজাহার অনুযায়ী গুলি ছুড়েছিলেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী। এসআই নন্দদুলাল রক্ষিত লেখেন, ‘সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী ব্যক্তি কিছুক্ষণ তর্ক করে গাড়ি থেকে নেমে একপর্যায়ে কোমরের ডান পাশ থেকে পিস্তল বের করে গুলি করার জন্য উদ্যত হলে আইসি স্যার (লিয়াকত আলী) নিজের ও সঙ্গীয় অফিসার ফোর্সদের জানমাল রক্ষার্থে সঙ্গে থাকা তাঁর নামে সরকারি ইস্যুকৃত পিস্তল হইতে চার রাউন্ড গুলি করে।’

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, পুলিশ সদস্যদের অস্ত্রের বিপরীতে গুলি বরাদ্দ দেওয়া হয়। কোনো সদস্য কী কারণে কতটি গুলি করেছেন, সেটি অস্ত্র ব্যবহারের পরপরই সাধারণ ডায়েরিতে উল্লেখের বাধ্যবাধকতা আছে।

এদিকে কক্সবাজার সদর হাসপাতাল মঙ্গলবার সিনহা মো. রাশেদ খানের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার তাঁরা প্রতিবেদন জমা দিয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না