শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা প্রথম ভ্যাকসিন নিবন্ধন- রাশিয়ার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা প্রথম ভ্যাকসিন নিবন্ধন- রাশিয়ার
১২৩৩ বার পঠিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা প্রথম ভ্যাকসিন নিবন্ধন- রাশিয়ার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট পুটিন জানান, মানুষের দেহে প্রায় দুই মাস পরীক্ষা চালানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে৷ মন্ত্রিপরিষদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘‘আজ সকালে নতুন করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিনটি নিবন্ধিত হয়েছে৷’’

গামালেয়া ইন্সটিটিউটের প্রশংসা এবং ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে আশ্বস্ত করতে গিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি আবার বলতে চাই, এটা (ভ্যাকসিন) প্রয়োজনীয় সব পরীক্ষা উৎরে এসেছে৷ এটি ব্যবহার করা নিরাপদ- এই নিশ্চয়তা এবং এর কার্যকারিতা সম্পর্কেও নিশ্চয়তা দেয়া যায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭০ টির বেশি উদ্যোগ৷ একেকটি ভ্যাকসিনের পরীক্ষা-পর্ব সারতেই সাধারণত বছরের পর বছর সময় লাগে৷ তবে কোভিড-১৯-এর ক্ষেত্রে তা ১২ থেকে ১৮ মাসে নামিয়ে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা৷

ভিডিও কনফারেন্সে পুটিন জানান, তার মেয়ে ইতিমধ্যে এই ভ্যাকসিন নিয়েছেন এবং তিনি ভালো আছেন৷ তিনি আরো দাবি করেন, ‘‘আমার এক মেয়ে ভ্যাকসিন নিয়েছে এবং এক অর্থে সে ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিয়েছে৷’’

প্রথম দু’বার ভ্যাকসিন নেয়ার পর তার মেয়ের একটু জ্বর (৩৮ ডিগ্রি সেলসিয়াস) এসেছিল, তবে ‘‘পরে সব ঠিক হয়ে যায়৷ এখন সে ভালো আছে৷ তার অ্যান্টিবডি কাউন্টও এখন ভালো৷’’

পুটিনের দুই মেয়ে৷ একজনের নাম মারিয়া, অন্যজনের নাম কাতেরিনা৷ তাদের মধ্যে কে ভ্যাকসিন নিয়েছেন তা এখনো জানা যায়নি৷

করোনার ভ্যাকসিন কারা আগে নিতে পারবেন তা-ও ঠিক করে ফেলেছে রাশিয়া৷ সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,স্বাস্থ্যকর্মী, শিক্ষক, পুলিশ, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, অর্থাৎ যারা সামনের কাতারে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন, তারাই সবার আগে এই ভ্যাকসিন নেয়ার সুযোগ পাবেন৷

সেপ্টেম্বর থেকে ব্যাপক পরিসরে

প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিনের নিবন্ধন করালো রাশিয়া৷ তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই নিবন্ধন করানোয় রাশিয়া এবং বাইরের বেশ কয়েকজন বিজ্ঞানী ভ্যাকসিনটি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ পুটিন অবশ্য দাবি করেছেন, পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা হয়েছে৷

তবে এখনই ব্যাপক পরিসরে ভ্যাকসিন উৎপাদন করবে না রাশিয়া৷ তা শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে ৷



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প