শনিবার, ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » রাশিয়ার করোনা টিকার খুচরা উৎপাদন শুরু
রাশিয়ার করোনা টিকার খুচরা উৎপাদন শুরু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়াই প্রথম টিকা আবিষ্কার করেছে। নোভেল করোনাভাইরাসের জন্য স্পুৎনিক-ভি নামে টিকার খুচরা উৎপাদন শুরু করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।
মস্কোয় অবস্থিত গামালেয়া ইনিস্টিটিউট এ টিকা আবিষ্কার করে। চলতি মাসের শেষ দিকে টিকাটি বাজারজাত করা হবে বলে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে।
করোনার টিকা
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা টিকার প্রথম ব্যাচ অবমুক্ত হবে। পশ্চিমা বিশ্ব রুশ টিকাকে অনিরাপদ বলে যে উদ্বেগ প্রকাশ করেছে তাও নাকচ করে দেন মুরাশকো। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীরাই এমন কথা বলছে। একইসঙ্গে তিনি জানান, এই টিকা গ্রহণকারীরা কোনো ধরনের সমস্যার মুখে পড়ছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে।
গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা টিকা আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা দেন। তিনি বলেন, তার দেশ করোনা প্রতিরোধের টিকা আবিষ্কারে বিশ্বে প্রথম হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 