শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে-অর্থমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে-অর্থমন্ত্রী
১৩০৪ বার পঠিত
বুধবার, ২৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে-অর্থমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদ, ঢাকাঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছে, আগামী বছরের জুন মাসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে এমনটাই ঠিক করা ছিল। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারি আর এবারের অতিরিক্ত বন্যায় এ সেতু নির্মাণকাজে বাধা সৃষ্টি করেছে; তাই আগামী জুনে এটা সম্ভব হচ্ছে না। ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে।

বুধবার (২৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সেতু নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরও ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এজন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা।

এখন যে খরচ বাড়ানো হলো এতে প্রকল্প ব্য়য় বেড়ে কত হলো জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকল্প ব্যয় যা ছিল তাই থাকবে। প্রকল্প ব্যয়ে এটা অলরেডি ধরা ছিল, সেখান থেকেই অ্যাডজাস্ট করা হবে।’

পদ্মা সেতু নির্মাণকাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘করোনার মতো কোনো ভাইরাস নিয়ে আমরা চিন্তা করিনি; তাই ২০২১ সালের মধ্যে কাজ শেষ হবে বলে বলা হয়েছিল। এটা আমাদের সবারই প্রত্যাশা ছিল এবং সেভাবেই কাজটা এগোচ্ছিল। আমাদের পরিপূর্ণ ধারণা ছিল যে, ২০২১ সালের মধ্যে আমরা এটা শেষ করে দেশের মানুষের উপকার করতে পারবো।করোনাভাইরাস সবকিছু ওলটপালট করে দিয়েছে। এ প্রকল্পটিও সেখানে বাধাগ্রস্ত হয়েছে। ২০২২ সাল পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ বাড়িয়েছি। আমরা আশা করি এর মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে।’

সূত্র জানায়, বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় সবধরনের কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ে। এতে দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অনেক বিদেশি প্রকল্প এলাকা ছেড়ে নিজ দেশে চলে যান। এছাড়া সাম্প্রতিক বন্যায় পদ্মা নদী ভয়াল রূপ ধারণ করে। প্রকল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কারণে প্রকল্প বাস্তবায়নের গতি শ্লথ হয়ে পড়ে। ফলে প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে।

এ অবস্থায় পদ্মা সেতু প্রকল্পের কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএইসি) নিয়োগের লক্ষ্যে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) অ্যান্ড এএমপি অ্যাসোসিয়েটসের মেয়াদ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ২২ মাস নির্মাণকাজ তদারকি এবং ডিফেক্ট লাইয়াবেলিটি পিরিয়ড (ডিএলপি) ১২ মাসসহ মোট ৩৪ মাস বাড়ানো হচ্ছে।

সূত্র জানায়, প্রকল্পের কনসালট্যান্সি ব্যয় বাবদ চুক্তিমূল্য বাংলাদেশি টাকায় ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার টাকায় কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড অনুমোদন করার প্রস্তাব করা হয়েছে। চুক্তি মূল্যের ৫৫ দশমিক ৬৮ শতাংশ বাংলাদেশি মুদ্রায় এবং ৪৪ দশমিক ৩২ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে।

সূত্র আরও জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজ তদারকিতে পরামর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত ‘কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন’র (কেইসি) মেয়াদ চলতি মাসে (আগস্ট) শেষ হবে। কিন্তু প্রকল্পের কাজ শেষ না হওয়ায় পরামর্শক সেবার মেয়াদ আরও ৩৪ মাস বাড়ানো এবং বর্ধিত সময়ের জন্য ‘কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ প্রেক্ষাপটে পুনঃপ্রস্তাবের মাধ্যমে নিয়োগকৃত কেইসি’র মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বর্ধিত সময়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠানকে অতিরিক্ত ৩৪৮ কোটি টাকা দিতে হবে।

ইতোপূর্বে প্রকল্পের মেয়াদ ও পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোর কারণে চলতি মাস (আগস্ট) পর্যন্ত কেইসির প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৯ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজ তদারকিতে মোট পরামর্শক ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৯৫৭ কোটি ১৫ লাখ টাকা।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, গত জুলাই পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি ৮৯ দশমিক ২৫ শতাংশ, নদীশাসনের কাজের ৭৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হচ্ছে ৮১ শতাংশ।



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প