শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডা বন্দুকধারী গুলিতে নিহত ৪
কানাডা বন্দুকধারী গুলিতে নিহত ৪
বিবিসি২৪নিউজ, দেলোয়ার হোসেন, কানাডা থেকেঃ কানাডার ওন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি আত্মহত্যার আগে গুলি করে তার চার আত্মীয়কে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। পুলিশ জানাচ্ছে, লাপা যে বাড়িতে থাকতো সে বাড়ির লোকজন তার সবাই আত্মীয়।
তদন্তকারীরা বলছেন, লাপা ওই বাড়িতে অনাহুত ব্যক্তি ছিলেন এবং হত্যার তদন্তকারীরা এ ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন। জর্জ টুডো নামে পুলিশের একজন কনস্টেবল জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু জনের বয়স ১৮ বৎসরের কম। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে।
এই বাড়িতে হয়েছে হত্যাকাণ্ড
ওই এলাকায় বসবাসরত এক নারী জানিয়েছেন, গোলাগুলির সময় তিনি ঘটনা জানতে পারেন এবং সে সময়কার পরিস্থিতিকে তিনি ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। লিজ ম্যাকিনটোশ নামে ওই নারী বলেন, এটি অত্যন্ত নিরিবিলি এবং শান্ত এলাকা এখানে এ ধরনের ঘটনা কল্পনাও করা যায় না। তিনি জানান, ২০ থেকে ৩০ মিনিট ধরে গুলি হয়েছে ওই বাড়িতে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 