সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নিখোঁজ মার্কিন সেনার অনুসন্ধান চলছে!
নিখোঁজ মার্কিন সেনার অনুসন্ধান চলছে!
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া একজন নাবিকের সন্ধানে আরব সাগরের উত্তরাঞ্চলে গতকাল রোববার ব্যাপক চেষ্টা চালিয়েছে চালিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা। তবে সন্ধ্যা পর্যন্ত ওই সেনার কোনো খোঁজ পায় নি। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।
মার্কিন ৫ম নৌ-বহর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একজন মার্কিন নাবিক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ এবং গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস প্রিন্সটন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। গতকাল ওই নাবিক নিখোঁজ হন এবং সন্ধ্যার পর পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম অব্যাহত ছিল।
নিখোঁজ সেনার নাম পরিচয় এবং তার পদবী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তারা বলেছে, মার্কিন বাহিনীর নীতি অনুসরণ করেই তার নাম পরিচয় গোপন রাখা হচ্ছে। পরে সুবিধাজনক সময়ে সব তথ্য প্রকাশ করা হবে।
মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ নিমিৎজে ৫,০০০ থেকে ৮০০০ নাবিক রয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 