শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » খুবই প্রয়োজনীয় ছাড়া অন্য ব্যয়গুলো আপাতত স্থগিত রাখব- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » খুবই প্রয়োজনীয় ছাড়া অন্য ব্যয়গুলো আপাতত স্থগিত রাখব- প্রধানমন্ত্রী
১৭১৯ বার পঠিত
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুবই প্রয়োজনীয় ছাড়া অন্য ব্যয়গুলো আপাতত স্থগিত রাখব- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খুবই প্রয়োজনীয় ছাড়া অন্য ব্যয়গুলো আমরা আপাতত স্থগিত রাখব। যদি সুদিন আসে তখন আমরা করব বলে তিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েন। সত্যি কথা বলতে, জানি না ভবিষ্যতে আমরা কতটুকু করতে পারব। কিন্তু আমার কথা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে আমরা যে বাজেট দেই সেভাবে কিন্তু বাজেটটা দিয়েছি। বাজেটটা দিয়ে আমরা লক্ষ্য স্থির রেখেছি। এর ভেতরে যতটুকু অর্জন করতে পারি। অনেকে মনে করেছে, রিজার্ভ আমরা ধরে রাখতে পারব না। আল্লাহর রহমতে রিজার্ভ আমাদের বেড়েছে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) সশস্ত্র বাহিনী পর্ষদ-২০২০ (১ম পর্ব) এ অংশগ্রহণ (ভার্চুয়াল) করে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে যতটুকু সহযোগিতা দেয়া যায় আমরা সেটা করে যাচ্ছি। যার জন্য বাজেটে কিন্তু আমরা টাকা-পয়সা কম দেইনি। কিন্তু ব্যয় করার সময় সকলকে একটু সীমিতভাবে ব্যয় করতে হবে। এই কারণে বাজেটে আমরা বরাদ্দ ধরে রেখেছি। কিন্তু এই অর্থনৈতিক অবস্থায় কতটুকু অর্থ আমরা সংগ্রহ করতে পারব আর কতটুকু ব্যয় করতে পারব সেখানে আমাদের এখন থেকে হিসাব করে চলতে হবে। সেই অনুরোধটা আমি সকলকে করব।’

তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই কাজগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনারা করে যাচ্ছেন। আজকে করোনার জন্য সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে। খাদ্য সঙ্কট দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কতগুলো পদক্ষেপ নিচ্ছি, কারণ আমরা শুরু থেকে খুব সজাগ ছিলাম। যা-ই হোক আমাদের দেশের খাদ্যের অভাব যেন না হয়। কৃষিকাজ এবং কৃষিতে ভর্তুকি দেয়া, সব রকম সহযোগিতা করা এবং খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য আমরা সব রকম ব্যবস্থা নেই। এই একটা দিক থেকে আমরা নিশ্চিন্ত আছি যে আমাদের খাদ্যে কোন সঙ্কট হবে না- আল্লাহর রহমতে। সেই সঙ্কট আমরা হতে দেব না।

সরকারপ্রধান বলেন, ‘যেজন্য আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে বা কোনো জলাভূমি যেন পড়ে না থাকে। ফলে আজকে মাছ উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বে দ্বিতীয়। চাল উৎপাদনে তৃতীয় স্থানে আছি।’

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথায় বলে পেটে খেলে পিঠে সয়। সেই খাদ্য নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেন সচল থাকে এজন্য আমরা বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছি। করোনা থাকা সত্ত্বেও আমাদের বাজেট আমরা দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘যদি বিশ্বব্যাপী মন্দা চলতেই থাকে বা খারাপ হয় তাহলে হয়তো পারব না। কিন্তু পারব না বলে আমি পিছিয়ে যেতে রাজি নই। আমাদের আয়োজন থাকবে, প্রস্তুতি থাকবে এবং যতটুকু পারি আমরা করব এটাই আমাদের লক্ষ্য। মুজিববর্ষে আমাদের লক্ষ্যই ছিল- বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। বাংলাদেশের প্রবৃদ্ধি আমরা ৮.২ ভাগ অর্জন করব এটা আমাদের লক্ষ্য ছিল। এপ্রিল মাস পর্যন্ত আমরা ৭.৮ ভাগ অর্জনও করেছি। কিন্তু করোনার ধাক্কায় সেটা ৫.৮ ভাগে নেমে এসেছে। তারপরও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

তিনি বলেন, ‘অনেকে মনে করেছে, রিজার্ভ আমরা ধরে রাখতে পারব না। আল্লাহর রহমতে রিজার্ভ আমাদের বেড়েছে। ৩৯ দশমিক ৪ বিলিয়ন ইউএস ডলার আমাদের এখন রিজার্ভ। আমাদের রেমিট্যান্সও যথেষ্ট আসছে। সেখানে আমরা প্রণোদনা দিয়েছি।’



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প