শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিদের প্রবেশে ফের নিষেধাজ্ঞা ইতালির
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিদের প্রবেশে ফের নিষেধাজ্ঞা ইতালির
১৪৭৭ বার পঠিত
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশিদের প্রবেশে ফের নিষেধাজ্ঞা ইতালির

---বিবিসি২৪নিউজ, পায়েল খান,  ইটালি থেকেঃ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে ইতালি। ৭ই সেপ্টেম্বর দেশটির স্বাস্থ্য বিভাগ এক নোটিশে বিদ্যমান নিষেধাজ্ঞা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৭ই জুন বাংলাদেশী যাত্রী নিয়ে ইতালি যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। এরপর আরো কয়েকটি চাটার্ড ফ্লাইটে ইতালি যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় প্রথম দফা নিষেধাজ্ঞা দেয় ইতালির স্বাস্থ্য বিভাগ।

এই অবস্থায় বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার জাল সার্টিফিকেট নেয়ার বিষয়টি প্রকাশ হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে। জুলাইয়ের শুরুতে দুবাই হয়ে ইতালি যাওয়া কয়েকশ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয় ইতালিয়ান কর্তৃপক্ষ। পরে বাংলাদেশিদের প্রবেশের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় দেশটি।
ইতালি থেকে ছুটিতে বা জরুরি কাজে দেশে এসে বহু বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের ছুটি বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যাত্রীরা।

বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে বিপর্যস্ত হয়ে পড়া ইতালিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে। যার মেয়াদ আগামী ১৫ই অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকা এবং সনদ জালিয়াতির ঘটনায় বাংলাদেশিরা দুনিয়াজুড়ে ভ্রমণ সংক্রান্ত সঙ্কটে পড়েছেন। জাপান, মালয়েশিয়া এবং কুয়েতে বাংলাদেশিরা প্রবেশ করতে পারছেন না। ইউরোপীয় ইউনিয়ন যে ৫৪ টি দেশের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেই তালিকায়ও নেই বাংলাদেশের নাম।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া