রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ফিলিপাইনে নারীকে হত্যার দায়ে মার্কিন সেনা বহিষ্কার
ফিলিপাইনে নারীকে হত্যার দায়ে মার্কিন সেনা বহিষ্কার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের একজন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করেছে ম্যানিলা সরকার। ছয় বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
২৫ বছর বয়সী মার্কিন মেরিন সেনা ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবারটোন ২০১৪ সালে ফিলিপিনো নারী জেনিফার লডকে হত্যা করেন এবং তিনি সম্প্রতি ফিলিপাইনের আদালতে দোষী প্রমাণিত হন। কিন্তু প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাকে নিঃশর্ত ক্ষমা করে দেন।
২০১৪ সালে হত্যাকাণ্ডের পর মার্কিন সেনাকে সামরিক ক্যাম্পের ভেতরে একটি বিশেষ ডিটেনশন সেন্টারে রাখা হয়। মার্কিন এই সেনাকে ক্ষমা করে দেয়ার পর দুতের্তের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিরোধী রাজনৈতিক নেতারা ও মানবাধিকার কর্মীরা দুতের্তের পদক্ষেপকে বিচারের প্রতি মস্করা বলে মন্তব্য করেছেন।
এদিকে, অভিযুক্ত সেনাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় এবং সেখান থেকে তাকে একটি মার্কিন সামরিক বিমানে করে দেশে ফেরত নিয়ে যায় মার্কিন সশস্ত্র বাহিনী। তার সঙ্গে রয়েছেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 