শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত
২৪০৮ বার পঠিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, গত বছরের মতো এবারও হঠাৎ করে রান্নার অন্যতম অনুসঙ্গ পেঁয়াজ বাংলাদেশে পাঠানো বন্ধ করে দিল ভারত। অতিবৃষ্টি ও বন্যায় সরবরাহে ঘাটতি দেখিয়ে এবং দেশীয় বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে নিত্যপণ্যটির রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্রটি।

সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেয়। সবধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে তাদের এক নোটিফিকেশনে বলা হয়েছে।

এই ঘোষণার পর সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতি মেট্রিক টন ২৫০ ডলারের এলসির এই পেঁয়াজ এখন বর্ধিত মূল্য ৭৫০ ডলারে এলসি করলেই সেগুলো ছাড়া হবে।

সোমবার বিকালে ভারতের সিএন্ডএফ এজেন্টদের পক্ষ থেকে বিষয়টি দেশের আমদানিকারকদের জানানো হয়েছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ। ব্যবসায়ী নেতা বলেন, ‘ভারতীয় রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট আমাদের জানিয়েছেন যে, ভারত কোনো পেঁয়াজ রপ্তানি করবে না। দিল্লিতে পেঁয়াজের বিষয়টি নিয়ে একটি বৈঠক হয়েছে বলেও জেনেছি।’

তবে ভারত রপ্তানি বন্ধ করলেও এবার আর গত বছরের মতো পেঁয়াজের সংকট হবে না বলে দাবি করেছেন হিলি বন্দরের এই আমদানিকারক।

হারুন অর রশিদ বলেন, ‘আশার বাণী হলো গত বছরের মতো আমরা পেঁয়াজ আমদানিকারকরা বসে নেই। ভারতের ওপর একদম নির্ভরশীল হইনি। ইতিমধ্যে আমাদের অনেক আমদানিকারক পাকিস্তান, মিসর, তুরস্কে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছি। যেগুলো ১৫ থেকে ২০ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।’

হঠাৎ ভারতের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হারুন অর রশিদ বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি আমদানিকারকরা ইতিমধ্যে পেঁয়াজের যে এলসি খুলেছে তা যেন বাংলাদেশে আসতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে।’

রপ্তানি বন্ধের ব্যাপারে জানেন না বাণিজ্যমন্ত্রী

দিনভর পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানেন না। তবে ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করছেন তারা।

রপ্তানি বন্ধের বিষয় নিয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘না, আমরা এখনো জানি না। তবে শুনলাম। আমরা এখন বিষয়টা চেক করছি। তবে বন্ধ করে দিয়েছে এমন খবর আমাদের কাছে নেই। আমরা আজকেই চেক করে জানব আসলে কী হয়েছে।’

পেঁয়াজ রপ্তানি বন্ধের ইস্যুতে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন কি না- জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘আজ মনে হয় ভারত এ বিষয়ে নিজেদের করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে। হয়তো রপ্তানির মূল্য পরিবর্তন না-কী করবে, দেখা যাক। ভারতের সঙ্গে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি।’



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না