শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনাকালে দেশে ফিরেছে দেড় লক্ষাধিক প্রবাসী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনাকালে দেশে ফিরেছে দেড় লক্ষাধিক প্রবাসী
১৮৬৬ বার পঠিত
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাকালে দেশে ফিরেছে দেড় লক্ষাধিক প্রবাসী

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনা ভাইরাস মহামারিতে বিদেশে টিকতে না পেরে গত সাড়ে পাঁচ মাসে দেশে ফিরেছেন ১ লাখ ২৭ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগই কাজ হারিয়ে দেশে ফিরেছেন।

চলতি বছরের ১ এপ্রিল থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন ১ লাখ ২৭ হাজার ২০৯ জন প্রবাসী। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকেই সবচেয়ে বেশি প্রবাসী ফিরেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে ফিরে আসা প্রবাসীদের বেশিরভাগই কাজ হারিয়েছেন।

আবার কারো কারো কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কেউবা বিভিন্ন মেয়াদে কারাভোগ করে দেশে ফিরেছেন।
এর মধ্যে পুরুষ কর্মী রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫০৬ জন। আর নারী কর্মী ১১ হাজার ৭০৩ জন।
সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ৩৬ হাজার ৫৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ২৭১ জন এবং আর নারী ২ হাজার ২৬২। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। সেখান থেকে ফিরেছেন ৩০ হাজার ৫৩১ জন। তাদের মধ্যে পুরুষ ২৬ হাজার ২০৪ জন এবং আর নারী রয়েছেন ৪ হাজার ৩২৭ জন। সৌদিফেরত কর্মীদের মধ্যে অনেকেই বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়ে ও কাজ হারিয়ে দেশে ফিরেছেন।

কাতার থেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন ১০ হাজার ৫৭৫ জন। অন্যদিকে, মালদ্বীপ থেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন ৯ হাজার ৩৬১ জন। বিভিন্ন মেয়াদে কারাভোগ করে ওমান থেকে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৯ জন। ভিসার মেয়াদ না থাকায় কুয়েত থেকে দেশে ফিরেছেন ৮ হাজার ৬২৬ জন। ইরাক থেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন ৫ হাজার ২৪৯ জন কর্মী। মালয়েশিয়া থেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন ৫ হাজার কর্মী। তুরস্ক থেকে ফিরেছেন ৩ হাজার ৮৮১ জন। লেবানন থেকে ফিরেছেন ৩ হাজার ১১৩ জন। কাজের মেয়াদ শেষ হওয়ায় সিঙ্গাপুর থেকে ফিরেছেন ২ হাজার ৮৬ জন। বাহরাইন থেকে ফিরেছেন ৭৪৬ জন।

কাজ না থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন ৭১ জন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন ১০০ জন। কাজ না থাকায় থাইল্যান্ড থেকে ফিরেছেন ২০ জন। মিয়ানমার থেকে ফিরেছেন ৩৯ জন। জর্দান থেকে ফিরেছেন ১ হাজার ৭১৮ জন। প্রবাসে কাজের মেয়াদ শেষ হওয়ায় ভিয়েতনাম থেকে ফিরেছেন ১২১ জন এবং শ্রীলংকা থেকে ফিরেছেন ৮০ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জনকে। ৬ জুলাই বাংলাদেশ থেকে ইতালি গেলে তাদের ফেরত পাঠানো হয়। পরে দেশে ফিরলে সবাইকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখা হয়।

এছাড়া, লিবিয়া থেকে ১৫১ জন, নেপাল থেকে ৫৫ জন, শ্রীলংকা থেকে ২০৮ জন, থাইল্যান্ড থেকে ৩২ জন, হংকং থেকে ১৬ জন, জাপান থেকে ৮ জন, রাশিয়া থেকে ১০০ জন, মরিশাস থেকে ৩৬ জন এবং কম্বোডিয়া থেকে ৪০ জন কর্মী ফেরত এসেছেন।

করোনাকালে বিদেশে কাজ হারিয়ে দেশে ফেরার পর কর্মীদের ব্যবসার সুযোগ দিচ্ছে সরকার। এ জন্য সরকার থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশফেরত কর্মীরা ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ সহায়তা পাচ্ছেন। আর ঢাকার বিমানবন্দরে ফিরেই পাচ্ছেন ৫ হাজার টাকা। কোনো প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে মারা গেলে তার পরিবার সরকার থেকে পাচ্ছেন ৩ লাখ টাকা।

করোনা ভাইরাস পরিপ্রেক্ষিতে গত সাড়ে পাঁচ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ২৭ হাজারেরও বেশি কর্মী ফিরে আসলেও এ সংখ্যা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে ডিপোর্টেশন সেন্টারে থাকা অনিয়মিতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কারণে আমাদের কর্মীদের একটি ক্ষুদ্র অংশ দেশে ফেরত এসেছেন। আশঙ্কা করা হয়েছিল, অর্থনৈতিক মন্দা এবং করোনা ভাইরাসের কারণে প্রধান কর্মী নিয়োগকারী দেশগুলোর শ্রমবাজার বিপর্যস্ত হওয়ায় অনেকে বেকার হয়ে পড়বেন। কিন্তু আশার কথা, এখন পর্যন্ত ফেরত আসা কর্মীর সংখ্যা আশঙ্কাজনক হয়ে ওঠেনি। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে ভূমিকা পালন করেছে। ’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনা ভাইরাসের এ সময় প্রবাসী কর্মীদের কষ্ট করে হলেও বিদেশে টিকে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘করোনা মহামারিতে বিভিন্ন দেশও সংকটে পড়েছে। এক সময় এ সংকট আর থাকবে না। ’



এ পাতার আরও খবর

ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা

আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।