বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে হত্যা করতে চেয়ে ছিল- ট্রাম্প
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে হত্যা করতে চেয়ে ছিল- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন বলে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই আকাঙ্ক্ষার মধ্যদিয়ে ট্রাম্প পরিষ্কার করেছেন যে, ওয়াশিংটনের কর্মকাণ্ড নিতান্তই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মতো।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে আরো বলেছে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য একথা নিশ্চিত করে যে, আমেরিকা হচ্ছে একটি দুর্বৃত্ত রাষ্ট্র।মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের মর্নিং শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেন, ২০১৭ সালে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু সে সময়কার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এ পরিকল্পনার বিরোধিতা করেন।
ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা যেমন হত্যা ও গুমের কৌশল অবলম্বন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সেই নীতি অনুসরণ করতে চেয়েছেন।
২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছিলেন যে, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভিন্ন কথা বললেন। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যার ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়েছেন




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 