সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাশিয়া, চীন ও ইরানের যৌথ মহড়া ককেশাস-শুরু
রাশিয়া, চীন ও ইরানের যৌথ মহড়া ককেশাস-শুরু
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আজ (সোমবার) থেকে ‘ককেশাস-২০২০’ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক অঞ্চলে এ মহড়া চলছে। শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনারাও অংশ নিচ্ছে।
‘ককেশাস-২০২০’ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেবে বলে এর আগে জানিয়েছে রাশিয়া। এতে আড়াইশ’ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশ’টি আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেবে।
কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেবে ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় ৬০টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে।
রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 