মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আশ্বাস না পেলে রাজপথ ছাড়বেন না সৌদি প্রবাসীরা
আশ্বাস না পেলে রাজপথ ছাড়বেন না সৌদি প্রবাসীরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনাকালীন স্বয়ংক্রিয় ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে আজও (মঙ্গলবার) পথে নেমেছেন সৌদিপ্রবাসী কর্মীরা।
রাজধানীর কারওয়ান বাজারের পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় জড়ো হয়ে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেন প্রদানের দাবি সম্বলিত ব্যানার নিয়ে রাস্তায় নামেন তারা।
তারা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সার্ক ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের নিবৃত্ত করে
প্রবাসীকর্মীরা বলছেন, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেকেরই ভিসার মেয়াদ আগামীকাল (৩০ সেপ্টেম্বর) শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভিসার মেয়াদ বৃদ্ধি বা বিমান টিকিট রিকনফার্ম করার জন্য তারা এখনও টোকেনই পাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ দিন ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির জন্য নির্ধারিত এজেন্সির মাধ্যমে মেয়াদ বৃদ্ধির কথা বলা হচ্ছে।
এদিকে এজেন্সিগুলোর কাছে গেলে তারা বলছেন, এ-সংক্রান্ত কোনো নির্দেশনা এখনও তারা পাননি। ফলে তাদের চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে।
তারা নিরুপায় হয়ে পথে নেমেছেন। সরকারের কাছ থেকে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি তথা তাদের সৌদি আরব ফিরে যাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেলে রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন প্রবাসীকর্মীরা।
এদিকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলছেন, সৌদি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির সমস্যা সমাধান তার হাতে নেই। কূটনৈতিক তৎপরতাই একমাত্র সমাধান।
তিনি সৌদি প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলে ভিসা ও আকামার মেয়াদ পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে যোগাযোগের ব্যাপারে অনুরোধ করেছেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 