মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে করোনাভাইরাসে দশ লাখে ৩০ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে দশ লাখে ৩০ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ, অনলাইন ডেস্কঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ২১৯ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৪৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার অনুযায়ী, মোট জনসংখ্যার প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২ হাজার ২১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে প্রতি ১০ লাখের মধ্যে ১৬০৭ জন।
আর দেশের মোট জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৬২৫ জন।
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৫৬ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮ দশমিক ৭২ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 