শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » গরিব দেশগুলোর জন্য ১২ কোটি অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট কিট দিবে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » গরিব দেশগুলোর জন্য ১২ কোটি অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট কিট দিবে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১৪২০ বার পঠিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গরিব দেশগুলোর জন্য ১২ কোটি অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট কিট দিবে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ গরিব ও মধ্যম আয়ের দেশগুলোতে দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১২ কোটি অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট কিটের বন্দোবস্ত করার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন এ সকল টেস্ট কিট আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে এবং এগুলো হাতে পেলে তা বণ্টন করার ব্যবস্থা নেয়া হবে। এসকল কিট করোনা পরীক্ষার বিস্তৃতি ঘটাবে, বিশেষ করে যেখানে পৌঁছানো কষ্টকর ও যেখানে যথেষ্ট পরীক্ষাগার কিংবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নেই, সেখানে নমুনা পরীক্ষার কাজকে সহজ করবে বলে আশা প্রকাশ করেছে ডব্লিউএইচও। বাংলাদেশে এতদিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শুধু আরটি-পিসিআর টেস্ট চললেও এখন সরকার ব্যয় সাশ্রয়ী অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে।বাংলাদেশে অবশ্য করোনা প্রতিরোধে ভ্যাকসিনকেই প্রাধান্য দিচ্ছে এবং এ লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন পাওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সাংবাদিকদের বলেছেন রাশিয়ার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা আগামী নভেম্বরের শেষ নাগাদ অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার জন্য বাংলাদেশ চেষ্টা করছে। তিনি বলেন বর্তমানে বিশ্বে যে কয়েকটি দেশের উদ্ভাবিত করোনা টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শেষের পথে রয়েছে তাদের মধ্যে রাশিয়ার টিকা এগিয়ে আছে। আগামী নভেম্বরের শেষ দিকে এ টিকা বাজারজাত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, বিভিন্ন দেশে আবারও সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ার কারনে করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ড্যাশর্বোডের তথ্য অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারীটিতে মৃতের সংখ্যা ১০ লাখ ৮২৫ জনে দাঁড়িয়েছে। এতে বলা হয়েছে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর আজ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ২৬ জন এবং শনাক্ত হয়েছেন আরও ১৪৮৮ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২১৯ জনে এবং শনাক্ত হওয়া মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২,০৪৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত মোট ২৭৩,৬৯৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?