শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নোয়াখালীতে ধর্ষণের ঘটনা -মানবাধিকার কমিশনের মামলা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নোয়াখালীতে ধর্ষণের ঘটনা -মানবাধিকার কমিশনের মামলা
১৩৫৬ বার পঠিত
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালীতে ধর্ষণের ঘটনা -মানবাধিকার কমিশনের মামলা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা জানার পরও তথ্য গোপন করার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারকে গ্রেফতার করে পুলিশ রিমাণ্ডে নিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজন এবং ক্ষতিগ্রস্ত নারীর বক্তব্যের ভিত্তিতে স্থানীয় থানায় নতুন একটি ধর্ষণ মামলা করেছে।

ক্ষতিগ্রস্ত নারীর বক্তব্য উদ্ধৃত করে কমিশনের তদন্ত দলের প্রধান বলেছেন, ক্ষতিগ্রস্ত নারী এখনকার ঘটনার আগে গত দুই বছরে তাকে দু’বার ধর্ষণ করার অভিযোগ জানিয়েছেন। এর ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন মামলাটি করেছে।

বিবস্ত্র করে গৃহবধূকে নির্যাতনের ঘটনাটির এক মাস পর সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, এরপর এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে।

তবে এখন অভিযোগ উঠেছে, গত ২রা সেপ্টেম্বর ঘটনা ঘটার পর স্থানীয় জনপ্রতিনিধি তা জানার পরও কোন ব্যবস্থা নেননি। সেজন্য সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বারকে গ্রেফতার করে ঘটনা গোপন করার অভিযোগ এনে তাকে দুই দিনের পুলিশি রিমাণ্ডে নেয়া হয়েছে।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মো: আলমগীর হোসেন বলেছেন, ঘটনা কেন গোপন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত নারীর সাথে কথা বলে তারা জানতে পেরেছেন যে, ঘটনার পর তিনি ইউপি মেম্বারকে অবহিত করেছিলেন। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি উল্লেখ করেছেন।

“এই যে ইউপি মেম্বার বড় একটা অপরাধ করেছে। এমন বড় একটা ঘটনা গোপন করেছেন। এটা অপরাধীদের এক ধরণের উস্কানি দেয়া বা লুকিয়ে রাখার অপরাধ হয়েছে। সেজন্য তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ঘটনা গোপন করার অভিযোগ আনা হয়েছে।”

মি: হোসেন আরও বলেছেন, “ক্ষতিগ্রস্ত আমাদের কাছে যে বক্তব্য দিয়েছে এবং আদালতে জবানবন্দি যা দিয়েছে-এই দু’টো বক্তব্যকে মিলিয়ে আমরা তদন্ত শুরু করেছি।”

দু’দিন ধরে নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ করছে।

মঙ্গলবার ঢাকায় শাহবাগের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে একটি কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে। সেই মিছিলকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হলে এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।

নোয়াখালীতে বিভিন্ন নারী সংগঠন জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করছে। সেই জোটের একজন নেত্রী লায়লা পারভিন বলেছেন, নির্যাতনের ঘটনা এবং ঘটনা গোপন রাখা-দু’টি বিষয়েই তারা দ্রুত বিচার চাইছেন।

“জনপ্রতিনিধি যখন ব্যবস্থা নেননি। সেটা একটা বড় গাফিলতি। সেজন্য সামগ্রিকভাবে বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা জানার পরও গোপন রাখার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে।

নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেয়া- এই দুই অভিযোগে দু’টি মামলায় গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে তিনজনকে পুলিশ বিভিন্ন মেয়াদে রিমাণ্ডে নিয়েছে।

তবে জাতীয় মানবাধিকার কমিশন নতুন একটি ধর্ষণ মামলা করেছে।

কমিশনের তদন্ত দল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই তদন্ত দলের প্রধান এবং জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির বলেছেন, তারা ক্ষতিগ্রস্ত নারী এবং স্থানীয় লোকজনের বক্তব্য নিয়েছেন এবং তার ভিত্তিতেই তারা নতুন মামলাটি করেছেন।

“ভিকটিম আমাদের যেটা বলেছে, সেটা হচ্ছে, তাকে ইতিপূর্বে দুইবার ধর্ষণ করেছে। সে ঐ ঘটনার স্থান এবং সময়ও বলেছে। এক বছর আগে প্রথম এবং গত রোজার কিছুদিন আগে তাকে দ্বিতীয়বার ধর্ষণ করেছে। এ সময় তাকে হুমকি দেয় যে, সে এতে রাজি না হলে তাকে গণধর্ষণ করবে। সেজন্য আমরা আজ ধর্ষণ মামলা করেছি।”

“ক্ষতিগ্রস্তের বক্তব্য মতে, সে এতই নিরীহ আর ওরা এতই শক্তিশালী এবং সশস্ত্র ও ভয়ংকর, সেজন্য ক্ষতিগ্রস্ত কোন মামলা করতে সাহস পায়নি।”

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঘটনা জানার সাথে সাথেই আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী অভিযুক্তদের ধরতে পেরেছে। অভিযুক্ত যেই হোক না কেন-তাদের কোন ছাড় নেই বলে তিনি উল্লেখ করেছেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প