বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মুক্তি পেয়েছেন ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি
মুক্তি পেয়েছেন ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি গতকাল রাতে দীর্ঘ ১৪ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন। কেন্দ্রীয় সরকার গত বছর ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেই ওই রাজ্যের বহু বিরোধী রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়েছিল। তার পর একে একে প্রায় সব বড় মাপের নেতাই মুক্তি পেয়েছেন। কিন্তু প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপির নেত্রী মেহেবুবা মুফতি কোনও কারণে আটক রয়েছিলেন। গতকাল অনেক রাতে মুক্তি পেয়েই তিনি প্রথম একটি বিবৃতি দেন, যাতে তিনি বলেন, “দিল্লি দরবার সম্পূর্ণ অসাংবিধানিক ও অন্যায় পথে কাশ্মীরের অধিকার ছিনিয়ে নিয়েছে। সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে আমার প্রথম ও প্রধান কাজ।” মেহেবুবার আগে আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স দলের দুই নেতা পিতা-পুত্র ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ মুক্তি পেয়েছেন। ওমর আব্দুল্লাহ কাল রাতে এক ট্যুইট বার্তায় বলেছেন, “মেহবুবা মুফতি মুক্তি পাওয়ায় আমি আনন্দিত।”




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 