শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইতালি প্রবাসীদের টিকিট দেওয়ার শুরু করেছে-টার্কিশ এয়ারওয়েজ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইতালি প্রবাসীদের টিকিট দেওয়ার শুরু করেছে-টার্কিশ এয়ারওয়েজ
১২২২ বার পঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতালি প্রবাসীদের টিকিট দেওয়ার শুরু করেছে-টার্কিশ এয়ারওয়েজ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ইতালিপ্রবাসীদের ফেরত যাওয়ার টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টার্কিশ এয়ারওয়েজ। আজ রোববার সকাল ১০টা থেকে গুলশান-১ এ টার্কিশ এয়ারওয়েজের কার্যালয় থেকে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয়। টিকিট প্রত্যাশীদের একটি ফরম দেওয়া হচ্ছে। সেই ফরমে তাদের নাম, মোবাইল নম্বর, টিকিট নম্বর, দেশে থাকার কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হচ্ছে। এরপর সেটি জমা নেওয়া হচ্ছে।

টার্কিশ এয়ারওয়েজের সেলস অ্যান্ড ট্রাফিক কর্মকর্তা ইজাজ কাদরি জানান, যাদের রেসিডেন্স কার্ডের (দেশে থাকার) মেয়াদ উত্তীর্ণের তারিখ আগে শেষ হবে তাদের আগে টিকিট দেওয়া হবে।

ইজাজ কাদরি বলেন, আমরা এখানে সবার ফরম পূর্ণ করে জমা নিচ্ছি। ডেটাবেইস তৈরি করব। তারপর মোবাইলে বার্তা দিয়ে তাঁদের ডেকে টিকিট রিইস্যু করব। যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনেছেন তারা সেখান থেকেও টিকিট নিতে পারবেন।

গতকাল শনিবার টিকিট দেওয়ার কার্যক্রমের প্রস্তুতি চলছিল। গতকাল প্রায় ২৫০ জনকে টোকেন দেওয়া হয়। টোকেন অনুযায়ী আজকে অনেকেই টিকিট রিইস্যু করেছেন।

মোহাম্মদ শহীদ নামে এক ইতালিপ্রবাসী বলেন, তিনি গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশে আসেন। ৯ মার্চ তাঁর ইতালি ফেরার কথা। করোনার জন্য যেতে পারেননি। গতকাল টোকেন নেওয়ার পর আজ কোনো ঝামেলা ছাড়াই টিকিট রিইস্যু করেছেন। তাঁর ফ্লাইট আগামী ১ নভেম্বর। ফ্লাইট ছাড়ার আগে ৭২ ঘণ্টার মধ্যে তিনি কোভিড পরীক্ষা করাবেন।

আবদুল্লাহ আল সবুজ নামে এক টিকিটপ্রত্যাশী অবশ্য কিছুটা উদ্বেগ জানিয়ে বলেন, ‘আমরা স্লিপ জমা দিচ্ছি। কিন্তু মিস হতে পারে। মিস হলে আমরা কীভাবে বুঝব?’ আবদুল্লাহর রেসিডেন্স কার্ডের মেয়াদ ২০২১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত।

টার্কিশ এয়ারওয়েজ জানায়, আপাতত ৩০ নভেম্বরের মধ্যে যাদের রেসিডেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরই তারা টিকিট দেবেন। এরপরে ক্রমান্বয়ে টিকিট দেওয়ার কার্যক্রম চলবে। তাদের ঢাকা থেকে প্রত্যেকদিন একটি করে ফ্লাইট রয়েছে। ইস্তাম্বুল হয়ে ইতালির পাঁচটি রুটে এসব ট্রানজিট ফ্লাইট পরিচালিত হয়।

টিকিট দেওয়ার কার্যক্রম কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সড়ক অবরোধ হয়নি। সকালে কিছুটা ভিড় থাকলেও মাইকিংয়ের পর তা কমে গেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না