শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » সাংসদ নিক্সন চৌধুরীর জামিন আপিলেও বহাল
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » সাংসদ নিক্সন চৌধুরীর জামিন আপিলেও বহাল
৯৬৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংসদ নিক্সন চৌধুরীর জামিন আপিলেও বহাল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় শর্তসাপেক্ষে সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের ৮ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগ এই নো-অর্ডার দেন।

চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট ওই মামলায় নিক্সন চৌধুরীকে শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার আবেদন করে। যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

অন্যদিকে নিক্সনের পক্ষে ছিলেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ। পরে সাঈদ আহমেদ বলেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। চেম্বার আদালত নো-অর্ডার দিয়েছেন। ফলে নিক্সন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের আগাম জামিন বহাল থাকল।

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এই সাংসদের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ১০ অক্টোবরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগ আনা হয়। মামলার বাদী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। তিনি চরভদ্রাসনের ওই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না