বুধবার, ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কাপ্তাইয়ে ঘরে ঢুকে জেএসএসের দুই কর্মীকে গুলি করে হত্যা
কাপ্তাইয়ে ঘরে ঢুকে জেএসএসের দুই কর্মীকে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন জনসংহতি সমিতির সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে গর্জনিয়ায় ধনঞ্জয় চাকমার বাড়িটি একদল দুর্বৃত্ত ঘেরাও করে। তারা বাড়ির একটি কক্ষে ঢুকে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে। আরেকটি কক্ষে সুভাষ তঞ্চঙ্গ্যাকে (৪৫) লক্ষ্য করে ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
আজ বুধবার সকালে স্বজনেরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রাতে ঘটেছে। সকালে পুলিশ খবর পায়। এখনো কেউ মামলা করেনি।




ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 