শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে দুর্বৃত্তদের হামলা
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে দুর্বৃত্তদের হামলা
১০৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে দুর্বৃত্তদের হামলা

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে নিয়োজিত সৌদি আরবের দূতাবাসে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের দিকে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ডাচ পুলিশ বলছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে সৌদি দূতাবাস ভবনে গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, দূতাবাস ভবনের জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে আছে এবং জানালায় বুলেটের আঘাতে গর্তের সৃষ্টি হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, দূতাবাসে গুলির ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও পরিষ্কার নয়।

এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গুলির ঘটনা ঘটল; যার একদিন আগে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহতও হন।

অমুসলিমদের সমাধিক্ষেত্রে হামলার কয়েক সপ্তাহ আগে জেদ্দায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ