শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » তনু হত্যা মামলা: ৫ বছরেও তদন্তে অগ্রগতি নেই!
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » তনু হত্যা মামলা: ৫ বছরেও তদন্তে অগ্রগতি নেই!
২১০৫১ বার পঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তনু হত্যা মামলা: ৫ বছরেও তদন্তে অগ্রগতি নেই!

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে। গত ২১ অক্টোবর ঢাকায় পিবিআইয়ের সদর দপ্তরে বহুল আলোচিত ওই মামলার তদন্তভার হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার কুমিল্লায় এটি জানাজানি হয়। এ নিয়ে গত প্রায় চার বছর আট মাসে পাঁচবার তদন্ত কর্মকর্তা ও চারবার তদন্ত সংস্থা বদল হলো। কিন্তু দীর্ঘ সময়ে এই মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। আসামিও শনাক্ত হয়নি। এ অবস্থায় ক্ষুব্ধ তনুর পরিবার।

পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, তনু হত্যা মামলা সিআইডি থেকে পিবিআইতে এসেছে। পিবিআই সদর দপ্তর ওই মামলা তদন্ত করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২১ মার্চ বিকেলে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর প্রথমে ২০১৬ সালের ২১ মার্চ মামলার তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। চার দিন পরেই ২৫ মার্চ মামলার তদন্ত দেওয়া হয় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলমকে। এর পাঁচ দিন পরেই ১ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত মামলাটি তদন্ত করেন সিআইডি কুমিল্লার পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম। চতুর্থবার ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা বদল করে সিআইডির নোয়াখালী ও ফেনী অঞ্চলের তত্কালীন সহকারী পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার) জালাল উদ্দিন আহম্মদকে দায়িত্ব দেওয়া হয়।

মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ মঙ্গলবার রাতে বলেন, ‘আমি আসামি শনাক্ত করতে পারিনি। তবে কয়েকজনের সঙ্গে ডিএনএ মেলানো ও জিজ্ঞাসাবাদ পর্যন্ত কাজ করেছি।’

এ নিয়ে চার বছরে পঞ্চমবারের মতো বদলাল তদন্ত কর্মকর্তা। থানা পুলিশ, ডিবি, সিআইডি হয়ে চতুর্থ সংস্থা হিসেবে মামলার তদন্তভার পেল পিবিআই। এ নিয়ে জানতে চাইলে তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘সিআইডির তদন্ত কর্মকর্তা জালাল সাহেবের (তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহম্মদ) প্রতি আমার কোনো আস্থা ছিল না। তিনি কালক্ষেপণ করেন। এখন পিবিআই তদন্ত গেল, দেখি কী হয়?’ ভরসা পাচ্ছেন না মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেনও। তিনি বলেন, ‘পাঁচবার তদন্ত কর্মকর্তা বদল হলো। কিন্তু খুনি শনাক্ত হলো না। আল্লাহই জানেন শেষ পর্যন্ত কী হয়।’ তিনি জানান, ১৫ নভেম্বর ঢাকা থেকে পিবিআইয়ের একটি দল কুমিল্লা সেনানিবাসে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের সঙ্গে কথা বলেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না