বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিপদে বন্ধুর পরিচয়, করোনা বহু আর্থিক সংস্থা আমাদের সহায়তা করেছে- প্রধানমন্ত্রী
বিপদে বন্ধুর পরিচয়, করোনা বহু আর্থিক সংস্থা আমাদের সহায়তা করেছে- প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ, আশরাফ আলী, সংসদ অধিবেশন থেকেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালীন আমাদের সব কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকায় উন্নয়ন সহযোগী দেশের কাছ থেকে জরুরি আপৎকালীন অর্থায়নের ব্যবস্থা করতে পেরেছি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় জাপানের কাছ থেকে আপৎকালীন সহায়তা হিসেবে ২ হাজার ৭২০ কোটি টাকা আর্থিক সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এছাড়া কোভিড প্রতিরোধের জন্য এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, করোনাভাইরাসের টিকা ও চিকিৎসা সামগ্রী সংগ্রহের জন্য এডিবি আরো ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। এছাড়া করোনাকালীন কর্মসংস্থানের জন্য বিশ্বব্যাংক ১০৫ কোটি মার্কিন ডলার দিয়েছে। আবার ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তৈরি পোশাক খাতের জন্য ১১০ মিলিয়ন ইউরো সহায়তা পেয়েছি। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তৈরি পোশাক ও চামড়া শিল্পের জন্য ১১৩ মিলিয়ন ইউরো সহায়তা হিসেবে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া এশিয়ান ইনফ্রাকট্রাকচার এ- ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? 