শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কোপার্নিকাসকে সেন্ট মার্টিনসের ভুল মানচিত্র সংশোধনের অনুরোধ-বাংলাদেশের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কোপার্নিকাসকে সেন্ট মার্টিনসের ভুল মানচিত্র সংশোধনের অনুরোধ-বাংলাদেশের
১৩৩৩ বার পঠিত
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোপার্নিকাসকে সেন্ট মার্টিনসের ভুল মানচিত্র সংশোধনের অনুরোধ-বাংলাদেশের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান কোপার্নিকাস, সেন্ট মার্টিনসকে মিয়ানমারের অংশ দেখিয়ে যে ভুল মানচিত্র প্রকাশ করা হয়েছে, তা সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।বেলজিয়ামভিত্তিক এ প্রতিষ্ঠানটিই ওই মানচিত্র প্রকাশ করেছিল।

অন্যদিকে সেই মানচিত্র সরকারি ওয়েব সাইটে প্রকাশ এবং আনুষাঙ্গিক বিষয়ে মিয়ানমারের কাছেও এ নিয়ে জানতে চাওয়া হয়েছে।

তবে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানচিত্রের ওই ভুল যেহেতু তারা করেনি, তাই এ বিষয়ে তাদের খুব বেশি করণীয় নেই।

সরকারি ওয়েব সাইট থেকে ওই মানচিত্র তারা সরিয়ে নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সেন্ট মার্টিনস মিয়ানমারের অংশ দেখিয়ে মানচিত্র প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান কোপানির্কাস। বিষয়টি বাংলাদেশের জন্য অস্বস্তি সৃষ্টি করে।

কারণ দ্বীপটি কখনোই মিয়ানমারের অংশ ছিল না বা এ দ্বীপ নিয়ে দেশটির সঙ্গে কোনো বিরোধও নেই। তাই এ নিয়ে নড়ে চড়ে বসে বাংলাদেশ।
গত সপ্তাহে ইউরোপের এই প্রতিষ্ঠানকে বাংলাদেশ জানায়, সেন্ট মার্টিনস দ্বীপ মিয়ানমারের নয়, বাংলাদেশের। একইসঙ্গে মানচিত্রে সংশোধনের অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “সেন্ট মার্টিনস দ্বীপের মানচিত্র ভুলভাবে উপস্থাপন করায় আমরা কোপানির্কাসের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকে ভুল সংশোধন করতে অনুরোধ করেছি। ”

সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপ নিজেদের অংশ দেখিয়ে উপস্থাপন করে আসছে মিয়ানমার। এ নিয়ে ঢাকা-নেপিদোর মধ্যে টানাপোড়েনও তৈরি হয়েছে। ব্রিটিশ আমল থেকেই সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের ভূখণ্ডে ছিলো। এই দ্বীপটি কখনো কোনোদিনই মিয়ানমারের মধ্যে ছিলো না। তবে দুই বছর আগে মিয়ানমার প্রথমবারের মতো মানচিত্রে তাদের দেশের ভূখণ্ডের মধ্যে দেখায়। এ নিয়ে ২০১৮ সালের ৬ অক্টোবর মিয়ানমারের তৎকালীন ঢাকার রাষ্ট্রদূত লু উইনকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কঠোরভাবে বলে দেওয়া হয়, মিয়ানমারের মানচিত্র থেকে যেন সেন্ট মার্টিনস দ্বীপকে সরিয়ে ফেলা হয়। সে সময় মিয়ানমারের তিনটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপকে সে দেশের মানচিত্রের মধ্যে দেখানো হয়েছিলো।

সেন্ট মার্টিনস দ্বীপের মানচিত্রের মিথ্যা তথ্য উপস্থাপন নিয়ে দ্বিতীয় দফায় ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউকে আবারো তলব করা হয়। সে সময়ও মিয়ানমারকে ওয়েবসাইট থেকে মিথ্যা তথ্য সরিয়ে ফেলতে বলা হয়। সে অনুযায়ী মিয়ানমার তাদের সরকারি ওয়েবসাইট থেকে ওই মানচিত্র সরিয়ে ফেলে।

কিন্তু কোপার্নিকাস এখনও ওই ভুল তথ্য সংশোধন করেনি। বেলজিয়ামভিত্তিক এই প্রতিষ্ঠানের শ্লোগান ‘ইউরোপের চোখে বিশ্ব দেখা’। ইউরোপের জনসাধারণের কাছে এই প্রতিষ্ঠানটির প্রভাব রয়েছে। সে কারণে তাদের মানচিত্র সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বারবার সেন্ট মার্টিনসকে মানচিত্রে মিয়ানমারের ভূখণ্ডের মধ্যে দেখানোয় দেশটির কোনো দূরভিসন্ধি রয়েছে কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশব্যাপী এ নিয়ে বিতর্কও আছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না