সোমবার, ২৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৪৩তম বিসিএসের ১৮১৪ জন নিয়োগের উদ্যোগ নিয়েছে-সরকার
৪৩তম বিসিএসের ১৮১৪ জন নিয়োগের উদ্যোগ নিয়েছে-সরকার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চাহিদা পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়।
সাধারণ বিসিএসের মাধ্যমে নিয়োগ দিতে পিএসসি প্রিলিমিনারি তথা এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়।
আর বিশেষ বিসেএসের ক্ষেত্রে শুধু প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়।
চিকিৎসক সংকট মেটাতে জরুরি ভিত্তিতে নিয়োগ দিতে গত ১৮ নভেম্বর ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে জনপ্রশান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।এরআগেও ২০১৮ সালে যখন চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস নেওয়া হয়, তখনও বিধি সংশোধন করতে হয়।




অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা 