শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেতানিয়াহু ও সৌদি যুবরাজের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন বৈঠক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেতানিয়াহু ও সৌদি যুবরাজের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন বৈঠক
১২২০ বার পঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেতানিয়াহু ও সৌদি যুবরাজের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন বৈঠক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। স্থানীয় সময় গতকাল রোববার সৌদির আলোচিত শহর নিওম সিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এএফপি বলছে, ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীর এমন সফর এর আগে হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেন–এর কূটনৈতিক প্রতিবেদক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলেন, গোপন এই সফরে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োশি কোহেনও ছিলেন।

স্থানীয় সময় আজ সোমবার কেন–এর ওই প্রতিবেদক বলেন, তাঁরা (নেতানিয়াহু ও কোহেন) গতকাল সৌদি আরবের নিওম সিটির উদ্দেশে রওনা হন। সেখানে তাঁরা পম্পেও ও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সৌদি আরবের উপসাগরীয় অঞ্চলের মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ছে। এর কয়েক সপ্তাহের মধ্যেই কথিত এই বৈঠকে বসে ইসরায়েল ও সৌদি আরব।

ইসরায়েলের প্রখ্যাত কূটনৈতিক সাংবাদিক বারাক রাভিদ তাঁর এক প্রতিবেদনে বলেন, নেতানিয়াহু ও কোহেন ইসরায়েলি ব্যবসায়ী উদি অ্যাঙ্গেলের মালিকানাধীন একটি প্রাইভেট বিমানে চড়ে সৌদি আরব যান। রাভিদ আরও বলেন, ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে অ্যাঙ্গেলের বিমানটি স্থানীয় সময় রোববার রাত আটটায় ইসরায়েল ছেড়ে যায়। বিমানটি নিওম সিটির উদ্দেশে যাত্রা করেছিল। পাঁচ ঘণ্টা পর বিমানটি ইসরায়েলে ফিরে আসে। তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

নেতানিয়াহু, মোহাম্মদ বিন সালমান ও পম্পেওয়ের বৈঠকের বিষয়ে জানতে এএফপির পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি।

নিওম সিটিতে গতকাল রোববার সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও
নিওম সিটিতে গতকাল রোববার সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওছবি: এএফপি
রোববার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নিওম সিটিতে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গত আগস্টে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল বেশ কিছু আরব দেশের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে গোপনে আলোচনা করছে।

এদিকে সৌদি আরবের পক্ষ থেকে প্রকাশ্যে বলা হচ্ছিল, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা দীর্ঘদিনের পুরোনো আরব লিগের অবস্থান অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না।

ইসরায়েলি বিশেষজ্ঞরা মনে করছেন, বাইডেন ক্ষমতায় বসার আগে ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েল-সৌদি কূটনৈতিক সম্পর্ক তৈরির ‘শেষ চেষ্টা’ করা হবে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না