শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেনকে-চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেনকে-চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
১২১৩ বার পঠিত
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেনকে-চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়ার বুধবারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কোন্নয়ের আশাবাদ ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট।

বাণিজ্য ও প্রযুক্তিগত বিরোধ থেকে শুরু করে হংকং কিংবা মহামারি করোনাসহ নানা ইস্যুতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে মার্কিন-চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

জো বাইডেনকে জানানো অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, শুধু দুই দেশের মানুষই আমাদের মধ্যকার স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের এমন সম্পর্ক প্রত্যাশা করে।

বিজয়ী হিসেবে ঘোষিত হলেও কয়েক দিন নীরব থেকে গত ১৩ নভেম্বর চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিনন্দন জানানোর পর অবশেষে আজ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিনন্দন বার্তায় বলেন, ‘আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।

বাইডেন জয়ী হলেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প তখন পর্যন্ত মেনে না নেয়ায় ওইদিন চীনের পক্ষে এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানি মার্কিন নির্বাচনের ফল দেশটির আইন এবং প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।’

হয়তো তাই ক্ষমতা হস্তান্তরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুতে ট্রাম্প সম্মত হওয়ার একদিন পরই জিনপিং অভিনন্দন বার্তা দিলেন। অথচ ২০১৬ সালে নির্বাচনের ছয় দিনের মাথায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না