বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ফ্রান্সে মসজিদ বন্ধের নির্দেশ আদালতের
ফ্রান্সে মসজিদ বন্ধের নির্দেশ আদালতের
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল, ইইউ প্রতিনিধিঃ সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স সরকারের একটি মসজিদ ও একটি মুসলিম এনজিও বন্ধের নির্দেশে সমর্থন জানিয়েছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত৷
উগ্রপন্থী এক মুসলিম যুবকের হাতে রাজধানী প্যারিসে শিক্ষক হত্যাকাণ্ডের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ঠেকাতে কঠোর হয় ফ্রান্স সরকার৷ ছয় মাসের জন্য উত্তর পূর্ব প্যারিসের প্যানটিন মসজিদ বন্ধ করে দেওয়া হয়৷ এ সময় দেশটির একটি মুসলিম এনজিও বন্ধ করে সরকার৷
সরকার জানায়, মসজিদটি নিহত শিক্ষকের স্কুলের এক ছাত্রের বাবার করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে যেখানে শ্রেণিকক্ষে ইসলামের নবী মোহাম্মদের কার্টুন দেখানোয় ঐ শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছিল৷ তাছাড়া মসজিদের এক ইমাম ইয়েমেনের কট্টরপন্থী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছে বলে জানা গেছে৷
বন্ধ করে দেওয়ার সরকারি আদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করে মসজিদ পরিচালনা কমিটি৷
এদিকে এনজিওটি বন্ধ করে দেওয়ার বিষয়ে সরকার জানায়, উগ্রপন্থী মুসলিমদের সাথে সম্পর্ক এবং সন্ত্রাসবাদী হামলায় সমর্থন রয়েছে এর৷ তাছাড়া সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে হিংসাত্মক ও বৈষম্যমূলক বার্তা ছড়াচ্ছে৷ অভিযোগ অস্বীকার করে এনজিওটির পক্ষ থেকেও আদালতে আবেদন করা হয়৷
সরকারের এ পদক্ষেপের সমর্থন দিয়ে আদালত জানায়, সহিংস ও বৈষম্যমূলক বার্তা ছড়ানোয় এনজিওটিকে বন্ধ করে দিতে সরকারের আদেশ যুক্তিযুক্ত৷
একই যুক্তি দেখিয়ে মসজিদটি বন্ধে সরকারের পদক্ষেপের সমর্থন জানিয়েছে আদালত৷ মসজিদ কমিটির সদস্যদের মন্তব্য এবং তারা যে ধরনের বিষয়ে আলোচনা করে তা সহিংসতা ছড়াতে পারে বলে অভিমত আদালতের৷




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 