রবিবার, ২৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন জবাব দিবে : ইরান
পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন জবাব দিবে : ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, শত্রুদেরকে কঠিন জবাব দিতে হবে আর তাহলেই কেবল তারা অনুতপ্ত হবে এবং নতুন কোনো অপকর্ম থেকে বিরত থাকবে। তিনি আজ সংসদ অধিবেশনে এ কথা বলেন।
সংসদ স্পিকার আরও বলেন, শত্রুরা আবারো হত্যার মতো সবচেয়ে অমানবিক পন্থা বেছে নিয়েছে। অবশ্য তাদের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, তারা ইরানের শক্তি বৃদ্ধিতে ভীত-সন্ত্রস্ত এবং তারা বিজ্ঞানীদেরকে হত্যার মাধ্যমে ইরানের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়।
সংসদ স্পিকার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে ইসলামি ইরান এ ধরণের শয়তানি তৎপরতার সম্মুখীন এবং অতীত অভিজ্ঞতা প্রমাণ করে ইরানি জনগণ শহীদদের পথ অনুসরণ থেকে পিছু হটবে না। তারা আগের চেয়ে আরও বেশি দৃঢ়তার সঙ্গে এ পথে অটল থাকবে।
তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী ড. মোহসেন ফাখরিজাদে’র শাহাদাতও ইরানি জাতির সামনে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে যাতে শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে। সন্ত্রাসবাদের সর্মথকরাও তা বুঝতে পারবে। এ সময় তিনি দেশের সব বিভাগ ও প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 