শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা ১১০ জন নিহত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা ১১০ জন নিহত
১০৮৬ বার পঠিত
সোমবার, ৩০ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা ১১০ জন নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ  নাইজেরিয়ায় খামারে কর্মরত শ্রমিকদের নির্বিচারে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার ক্ষেত থেকে ৪৩ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধারের পর রবিবার আরও অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনায় আহত কয়েকজনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন কৃষককে অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার

শনিবার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির কাছে কোশব নামক গ্রামে কৃষক শ্রমিকদের বেঁধে এবং গলা কেটে হত্যা করে জঙ্গিরা।

একজন গ্রাম্য নেতা এবং স্থানীয় যোদ্ধা জানিয়েছেন, স্থানীয় সরকারি অঞ্চল কাওয়াশেবি জামারমারি খামারে শ্রমিকরা ধান রোপণ করছিলেন। স্থানীয় সময় সকালের শেষ দিকে এই হামলা চালানো হয়।

রবিবার এক বিবৃতিতে নাইজেরিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী এডওয়ার্ড ক্যালন বলেছেন, ‘মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিরা তাদের ক্ষেত্রের ফসল কাটা বেসামরিক পুরুষ ও মহিলাদের উপর নৃশংস আক্রমণ চালিয়েছিল।’

তিনি জানান, এই হামলায় কমপক্ষে ১১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকজন মহিলা অপহৃত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ক্যালন বলেন, ‘বেসামরিক মানুষদের ওপর চলতি বছরে এটিই সবচেয়ে বড় হামলা। আমি এই জঘন্য ও নির্বোধ কাজের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো দাবি করেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

এর আগে গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দু’টি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প