বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে কভিড ১৯ মহামারি নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু !
জাতিসংঘে কভিড ১৯ মহামারি নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু !
বিবিসি২৪নিউজ, খান শওকত, নিউইয়র্ক থেকেঃ বিশ্বের ১০০‘র ও বেশি নেতা এবং উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তারা কভিড ১৯ মহামারির বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে সাড়া প্রদান এবং এ থেকে উদ্ধার পাওয়ার কৌশল গঠনের জন্য বৃহস্পতিবার থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ দু দিন ব্যাপী একটি বিশেষ ভার্চুউয়াল অধিবেশন আহ্বান করেছেন। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভল্কান বোজকিরের মুখপাত্র ব্রেনড্যান ভার্মা বলেন, এই বিশেষ অধিবেশনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশ, জাতিসংঘের সক্রিয় কর্মকর্তা, বেসরকারী ক্ষেত্র এবং টীকা প্রস্তুতকারীদের নিয়ে এই সংকট থেকে উদ্ধারের জন্য একটি বহুপাক্ষিক কৌশল তৈরি করা। দ্য এসোসিয়েটেড প্রেস বলেছে যে, শুক্রবারের দ্বিতীয় ও চূড়ান্ত দিনে তিনটি ভার্চুয়াল প্যানেল থাকবে। প্যানেলগুলো হচ্ছে এই মহামারিতে বিশ্ব সংগঠনের সাড়া প্রদান, করোনাভাইরাসের টীকার ব্যাপারে বর্তমান অগ্রগতি এবং এই মহামারির সময়ে বিশ্ব অর্থনীতির উদ্ধার।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী একটি গবেষণা প্রকাশ করেছে, যেখানে এ রকম পূর্বাভাস রয়েছে যে কভিড ১৯ মহামারির কারণে বিশ্বের আরো প্রায় কুড়ি কোটি সত্তর লক্ষ লোক চরম দারিদ্রের কবলে পড়তে পারে এবং এর ফলে ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। আজ জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে তাদের প্রকাশিত ভিন্ন একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রায় ৫০ টি তথাকথিত স্বল্পোন্নত রাষ্ট্রগুলো তিন দশকের মধ্যে সব চেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় পড়বে এবং কেবলমাত্র এ বছরই তিন কোটি কুড়ি লক্ষ লোক চরম দারিদ্রের সম্মুখীন হবে।
বৃহস্পতিবারের এই বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন বিশ্বব্যাপী কভিড ১৯ এ প্রাণ হারিয়েছে ১৫ লক্ষ মানুষ, মোট সংক্রমিত লোকের সংখ্যা ছয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ। আর সংক্রমণ ও প্রাণহানির দিক দিয়ে যুক্তরাষ্ট্রে শীর্ষে রয়েছে। এখানে এক কোটি উনচল্লিশ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন, প্রাণ হারিয়েছেন দু লক্ষ তিয়াত্তর হাজার আটশ’ ছত্রিশ জন। এখানে দিনে দিনে সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 