শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে মুজিব মিনারের প্রস্তাব আলেমদের
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে মুজিব মিনারের প্রস্তাব আলেমদের
১২৫৯ বার পঠিত
শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে মুজিব মিনারের প্রস্তাব আলেমদের

---বিবিসি২৪নিউজ, বিশেষ  প্রতিবেদক, ঢাকাঃ ভাস্কর্য বা মূর্তি নির্মাণ না করে কোরআন-সুন্নাহসমর্থিত ‘উত্তম বিকল্প’ সন্ধানসহ পাঁচটি প্রস্তাব এসেছে আলেমদের একটি বৈঠক থেকে। তাঁদের আলোচনায় এসেছে, রাজধানীর দোলাইরপাড় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার তৈরি করা যেতে পারে।

আজ শনিবার যাত্রাবাড়ী মাদ্রাসায় দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পরে যোগাযোগ করা হলে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘উত্তম বিকল্প’ সন্ধানের প্রস্তাবে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার তৈরির প্রস্তাব আলোচনায় এসেছে। পাঁচ দফা লিখিত প্রস্তাবের বাইরেও প্রস্তাব এসেছে যে এসব বিষয়ে বেফাকের সভাপতি মাহমুদুল হাসানের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পত্র দেওয়া হবে। এ ছাড়া ভাস্কর্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর প্রতিনিধি হাটহাজারী মাদ্রাসার মুফতি জসীমুদ্দীন, হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমীর প্রতিনিধি মাওলানা নাজমুল হাসান, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আবদুল হালিম বুখারীর প্রতিনিধি মাওলানা আবু তাহের নদভী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি রুহুল আমীন, নুরুল ইসলাম জিহাদি, আবদুল হামিদ (মধুপুরের পীর), আবদুল কুদ্দুস, আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, সাজিদুর রহমান, মাওলানা আবদুল মতিন বিন হুসাইন, মাওলানা মুসলেহ উদ্দীন, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা মামুনুল হক প্রমুখ।

বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, মানব মূর্তি বা ভাস্কর্য যেকোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি বা নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরিয়তসস্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারও প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তাঁর স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে কোরআন-সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত।

আরেক প্রস্তাবে মহানবী (সা.)–এর অবমাননা, বিষোদ্‌গার, ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানানো হয়। অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না