শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নাটোরে তিন যুবকের লাশ উদ্ধার, পুলিশ বলছে- মোটরসাইকেল দুর্ঘটনা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নাটোরে তিন যুবকের লাশ উদ্ধার, পুলিশ বলছে- মোটরসাইকেল দুর্ঘটনা
২০৯৬ বার পঠিত
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে তিন যুবকের লাশ উদ্ধার, পুলিশ বলছে- মোটরসাইকেল দুর্ঘটনা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সড়কের পাশ থেকে আজ রোববার তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। পুলিশ বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার দুয়ারিয়া-রাজাপুর সড়কের দুয়ারিয়া মোড় থেকে আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে তাঁরা তিনজন দুয়ারিয়া থেকে রাজাপুর যাচ্ছিলেন।

লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন উপজেলার দুয়ারিয়া মোড়ে দুয়ারিয়া-রাজাপুর সড়কের পাশে তিন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। খবর পেয়ে সকালে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে থানায় নেয়।

নিহত তিনজন হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে সজীব হোসেন (২২), একই উপজেলার আতিকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ফয়সাল হোসেন (২১) ও পাবনার ঈশ্বরদী উপজেলার নিকরহাটি গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে জিহান আলী (২২)। সজীব ও ফয়সাল উচ্চমাধ্যমিকের ছাত্র।

ঘটনাস্থল থেকে জাহিদুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে বলেন, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় কয়েকজন পথচারী মৃতদেহগুলো দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে শত শত মানুষ সেখানে ভিড় করেন। তবে কেউ মৃতদেহ শনাক্ত করতে পারেননি। পরে পুলিশ মৃতদেহ শনাক্ত করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা তিনটি লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণে তাঁরা তিনজন ছিটকে সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না