শিরোনাম:
●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউজ ত্যাগের পর আইনি সুরক্ষা হারাবেন ট্রাম্প, স্থান হবে জেলখানা: মেরি ট্রাম্প
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউজ ত্যাগের পর আইনি সুরক্ষা হারাবেন ট্রাম্প, স্থান হবে জেলখানা: মেরি ট্রাম্প
৮৪৯ বার পঠিত
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াইট হাউজ ত্যাগের পর আইনি সুরক্ষা হারাবেন ট্রাম্প, স্থান হবে জেলখানা: মেরি ট্রাম্প

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন থেকেঃ   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলে আখ্যায়িত করেছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। তিনি বলেছেন, হোয়াইট হাউজ ত্যাগ করার পর ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে কারাগারে।

মেরি ট্রাম্প শনিবার বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই।

ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনো ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি।

---গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি। তবে ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে দেশটিতে জোর গুঞ্জন চলছে।



আর্কাইভ

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল