শিরোনাম:
●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ●   যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান ●   ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ●   জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ ●   হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের ●   বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ ●   প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার নিষেধাজ্ঞাঃ করোনার টিকা কিনতে পারছে না ইরান’
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার নিষেধাজ্ঞাঃ করোনার টিকা কিনতে পারছে না ইরান’
৭৭২ বার পঠিত
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকার নিষেধাজ্ঞাঃ করোনার টিকা কিনতে পারছে না ইরান’

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, আমেরিকার অন্যায় ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে পারছে না তার দেশ। তিনি আরো বলেছেন, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার কারণে করোনার টিকার জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

এ কারণে তিনি করোনাভাইরাসের টিকা সংগ্রহ করার কাজটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

হেম্মাতি সোমবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে আরো লিখেছেন, কেউ কেউ অজ্ঞতাবশত অথবা ইচ্ছাকৃতভাবে আমেরিকার এই দাবিকে সত্য প্রমাণ করার চেষ্টা করেন যে, বহির্বিশ্ব থেকে ওষুধ বা টিকা সংগ্রহ করার ওপর তো আমেরিকা নিষেধাজ্ঞা দেয়নি। অথচ বাস্তবতা হচ্ছে, কোনো দেশের কাছ থেকে ওষুধ কেনার জন্য অর্থ পরিশোধের পথটি নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।

আব্দুন নাসের হেম্মাতি উদাহরণ দিতে গিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কিছু পণ্য সংগ্রহের সময় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আমেরিকা জব্দ করে ফেলবে কিনা সে গ্যারান্টি সিউল তেহরানকে দিতে পারেনি।

তিনি আরো বলেন, ইরানের অধিকার থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ করোনাভাইরাস মোকাবিলার জন্য তেহরানকে ঋণ দিতে অপারগতা প্রকাশ করে, এমনকি বিষয়টি নিয়ে ওই তহবিলের পরিচালনা পরিষদের বৈঠকে আলোচনা পর্যন্ত করতে সাহস পায়নি আইএমএফ। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই জটিল সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন।



আর্কাইভ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা