শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় শত বিচারক
বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় শত বিচারক
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছেন চট্টগ্রামের ১০০ বিচারক।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ র্যালি দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।
মানববন্ধন শেষে জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা বাংলাদেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।
তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রায় ১০০ বিচারক আজকের মানববন্ধন ও র্যালিতে অংশ নিয়েছেন। তারা দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন। জাতির জনকের প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই। জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের দায়িত্ব।’




এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু 