সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার ঠেকানো যাচ্ছে না কেন?
বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার ঠেকানো যাচ্ছে না কেন?
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় গবেষণা সংস্থার তথ্য মোতাবেক বাংলাদেশ থেকে বর্তমানে প্রতিবছর গড়ে ১ হাজার কোটি ডলার অর্থ বিদেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। আর এ নিয়ে সবাই উদ্বিগ্ন।
জাতিসংঘের সংস্থা আঙ্কটাড, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি-সহ অনেক গবেষণা সংস্থা তথ্য দিয়েছে যে, গত ১৫ বছরে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কমপক্ষে ১২ হাজার কোটি ডলার পাচার হয়ে গেছে।
গবেষণা প্রতিষ্ঠান জিএফআই বলছে, ২০১৫ সালেই বিশ্বব্যাপী অবৈধ অর্থপাচারের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৩০ নম্বরে। গবেষণা সংস্থাগুলো বলছে, গেল কিছুদিনে প্রতিবছরই পাচারকৃত অর্থের পরিমাণ ২৮ শতাংশ হারে বাড়ছে। অর্থপাচারের এই বিশাল পরিমাণ দেশের অর্থনীতি এবং উন্নয়নের ওপর প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে আছে।
অতি-সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছেন, কানাডায় অর্থপাচারের ২৮টি ঘটনার তথ্য সরকার পেয়েছে। আর এতে দেখা যাচ্ছে, সরকার চাকুরিজীবিরাও রয়েছেন ওই তালিকায়।
অর্থপাচারের এই ঊর্ধ্বগতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের তদারকি ইউনিটসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোও অবহিত। কিছু কিছু ব্যবস্থাও মাঝে-মধ্যে নেয়া হচ্ছে। গবেষণা সংস্থাগুলো বলছে, শুধু কানাডাই নয়- মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ প্রধানত ১০টি দেশে অর্থপাচার হচ্ছে। পাচারের দেশ হিসেবে সুইজারল্যান্ডে অর্থপাচার গেলো কিছুদিনে সামান্য কমেছে।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 