শিরোনাম:
●   বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা ব্যর্থ হলেই রাশিয়ার দোষ : মস্কো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা ব্যর্থ হলেই রাশিয়ার দোষ : মস্কো
১৪৩৮ বার পঠিত
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা ব্যর্থ হলেই রাশিয়ার দোষ : মস্কো

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ   আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার হাত রয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ওয়াশিংটনকে মস্কোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ বন্ধ করতে হবে।রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। পেসকভ সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকা যখনই সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হয় তখনই সে দায় রাশিয়ার ঘাড়ে চাপানোর প্রবণতা ভালো নয়।

এর আগে ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাস মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছিল। ওই দূতাবাস বলেছে, কোনো দেশের তথ্যভাণ্ডারে হামলা চালানো রাশিয়ার পররাষ্ট্রনীতির পরিপন্থি। কাজেই মার্কিন গণমাধ্যম সেদেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য মস্কোকে দায়ী করে যেসব খবর ছেপেছে তা ভিত্তিহীন।

বার্তা সংস্থা রয়টার্স রোববার রাতে খবর দিয়েছিল, মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা হয়েছে এবং এটির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ওই বার্তা সংস্থার খবরে দাবি করা হয়, একটি বিদেশি সরকারের সমর্থনপুষ্ট একটি জটিল হ্যাকার গোষ্ঠী মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য চুরি করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমেরিকার স্থানীয় গণমাধ্যমগুলো পরোক্ষভাবে ওই বিদেশি রাষ্ট্র বলতে রাশিয়ার প্রতি ইঙ্গিত করেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এটা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে, যে হ্যাকারগোষ্ঠী আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারে হানা দিতে পেরেছে তারা ভবিষ্যতে আমেরিকার অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানেও একইরকম হামলা চালাতে পারে।



আর্কাইভ

বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত